Company policy
Refund policy – after registration
Key terms
- Approval
- 7 working days
- at most, from your written application
- Resale
- 60 days
- at most, from the approval date
- Office charge
- 5%
- of your gain, and only when Asseto finds the buyer
- Transfer fee
- ৳ 10,000
- paid by the buyer
This policy covers shareholders whose land share is already registered in their name. Before registration, the refund policy – after booking applies.
How a sale works
- 1.
Apply
Send a formal written application to Asseto Properties Ltd., by email to accounts@asseto.example.
- 2.
Approval
Reviewing and approving the application takes up to 7 working days.
- 3.
Resale
Once the application is approved, Asseto resells the share within 60 days of the approval date.
- 4.
Hand back the documents
You return the booking deed, the money receipts, the land registration deed, the mutation papers and every other file for the share, with any photocopies.
- 5.
Registration
The share is registered in the name of the buyer, or of Asseto, in line with the law and every official formality.
- 6.
Payment
You are paid once the buyer's ownership is registered, including any gain made at the current market price. You then have no further obligation for the share.
Charges and fees
- No office charge applies when you find the buyer yourself. When Asseto sells the share for you, an office charge of 5% of your gain (the amount received above what you originally paid) is deducted.
- The buyer pays the land registration cost, the mutation fee and a ৳ 10,000 file transfer fee, and helps complete the transfer paperwork.
We review our policies from time to time and may update them to keep them fair to all shareholders. The version published on this page is the one in force.
বাংলা সংস্করণ
মূল শর্তাবলী
- অনুমোদন
- ৭ কার্যদিবস
- লিখিত আবেদনের পর, সর্বোচ্চ
- পুনঃবিক্রয়
- ৬০ দিন
- অনুমোদনের পর, সর্বোচ্চ
- অফিস চার্জ
- ৫%
- মুনাফার ওপর, কেবল অ্যাসেটো ক্রেতা খুঁজে দিলে
- ট্রান্সফার ফি
- ৳ ১০,০০০
- ক্রেতা (নতুন শেয়ারহোল্ডার) দেবেন
জমির শেয়ার নিজের নামে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর অর্থ ফেরত চাইলে বা শেয়ার বিক্রি করতে চাইলে এই নীতিমালা প্রযোজ্য। রেজিস্ট্রির আগে বুকিংয়ের পরের রিফান্ড নীতিমালা প্রযোজ্য।
বিক্রয় যেভাবে হয়
- ০১।
আবেদন
অ্যাসেটো প্রপার্টিজ লিমিটেড বরাবর লিখিত আবেদন করুন, ই-মেইলে এই ঠিকানায়: accounts@asseto.example।
- ০২।
অনুমোদন
আবেদন যাচাই ও অনুমোদনে অনধিক ৭ কার্যদিবস লাগতে পারে।
- ০৩।
পুনঃবিক্রয়
অনুমোদনের পর অনধিক ৬০ দিনের মধ্যে অ্যাসেটো শেয়ারটির জন্য নতুন ক্রেতা খুঁজে বিক্রয় সম্পন্ন করবে।
- ০৪।
কাগজপত্র হস্তান্তর
বুকিং ডিড, মানি রিসিপ্ট, জমির রেজিস্ট্রি দলিল, নামজারির কাগজ এবং শেয়ারের অন্য সব ফাইল ও এগুলোর ফটোকপি অ্যাসেটোর কাছে জমা দিন।
- ০৫।
রেজিস্ট্রেশন
প্রচলিত আইন ও সরকারি নিয়ম মেনে শেয়ারটি নতুন ক্রেতা অথবা অ্যাসেটোর নামে রেজিস্ট্রি করে দিন।
- ০৬।
পরিশোধ
নতুন মালিকের নামে রেজিস্ট্রেশন শেষ হলে আপনি পাওনা বুঝে পাবেন; বাজারদরে কোনো মুনাফা হলে তা-ও এর অন্তর্ভুক্ত। এরপর শেয়ার-সংক্রান্ত কোনো দায় আপনার ওপর আর থাকবে না।
চার্জ ও ফি
- ক্রেতা আপনি নিজে খুঁজে দিলে কোনো অফিস চার্জ নেই। অ্যাসেটো ক্রেতা খুঁজে বিক্রয় করলে কেবল মুনাফার অংশ (মূল পরিশোধিত অর্থের অতিরিক্ত যা পাওয়া যায়) থেকে ৫% অফিস চার্জ কাটা হবে।
- জমির রেজিস্ট্রি খরচ, নামজারি ফি এবং ৳ ১০,০০০ ফাইল ট্রান্সফার ফি ক্রেতা (নতুন শেয়ারহোল্ডার) বহন করবেন এবং হস্তান্তরের কাগজপত্র সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
Questions
Questions about the refund policy?
Write to accounts@asseto.example and name the policy you are asking about, or use the hotline and WhatsApp lines at the foot of this page.